জেলা

ভয়াবহ পথ দুর্ঘটনা ৬০ নম্বর জাতীয় সড়কে! মৃত দুই , আশঙ্কাজনক আরও একজন

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তুলসীচটি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত দুই যুবকের নাম সৌরভ পান(১৮) ও সূর্য নায়েক(১৭)।

সূত্রের খবর কিয়াবনি থেকে তিন যুবক বাইকে করে গড়বেতা যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়িতে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে। ঘটস্থলেই ছিটকে পড়ে ওই তিন বাইক আরোহী।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজন বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করা হয়, অপর যুবকের অবস্থা আশঙ্খাজনক দেখে তাঁকে তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃত ওই দুই যুবকের দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.