জেলা

জামালপুরে জেলেদের জালে ধরা পড়ল জীবন্ত ডলফিন, চাঞ্চল্য এলাকায়

পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরে দামোদর নদে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এলো এক জীবন্ত ডলফিন। বৃহস্পতিবার সকালে ঘটেছে এই ঘটনা। নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেছিলেন স্থানীয় মৎস্যজীবীরা, আর সেখানেই আচমকা ধরা পড়ে ডলফিনটি।

ডলফিনটিকে দেখতে মুহূর্তে ভিড় জমে যায় নদীর পাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর ও মৎস্য দফতরের আধিকারিকরা। তাঁরা ডলফিনটির প্রাথমিক চিকিৎসা করেন এবং পরে সেটিকে ফের দামোদর নদে ছেড়ে দেন।

এর আগে এই নদী থেকেই ইলিশ মাছ ধরা পড়েছিল, যা ঘিরে তৈরি হয়েছিল উৎসাহ। এবার ডলফিন ওঠায় আবারও উচ্ছ্বসিত স্থানীয় মানুষজন। পরিবেশপ্রেমী ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা সংগঠনগুলিও এই ঘটনাকে নদীর স্বাস্থ্যের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছে।

পরিবেশবিদদের মতে, এই ঘটনা দামোদর নদীর জলপ্রবাহ ও বাস্তুতন্ত্রে নতুন করে আশার সঞ্চার করছে। তবে স্থানীয় প্রশাসন ও বন দফতরের তরফে নদীর প্রাণীসম্পদ রক্ষায় আরও সচেতনতা ও নজরদারির উপর জোর দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.