সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর দূর্গাপূজোকে আরোও উৎসব মুখর করতে তৎপর প্রশাসন। মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে পূজো কার্নিভাল। কার্নিভালকে কেন্দ্র করে সেজে উঠেছে শহর তমলুক।
পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কার্নিভাল। শহরের পূজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রায় অংশ নেবেন আজ। তাই শহর তমলুকে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কার্নিভালের শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শনে একাধিক আধিকারীকরা।







