নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত তমলুক পুরষাঘাট রাজ্য সড়কের রাজরামপুরের কাছে বাইক এবং মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে মাছের গাড়িটি নিমতৌড়ির দিক থেকে ঠেকুয়া বাজারে দিকে যাচ্ছিল এবং বাইকটি অপর দিক থেকে যাওয়ার পথে রাজারামপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইকে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। অপর ব্যাক্তিকে আসঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য স্থানীয়দের দাবি দুটো গাড়ি খুব দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম ইন্দ্রনীল আদক বাড়ি নন্দকুমারের সাওড়াবেড়িয়া জালপাই। আহত ব্যক্তির নাম সৌমেন পন্ডা নন্দকুমারের কলাগেছিয়ায় বাড়ি। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। মাছের গাড়ির চালক পলাতক। তদন্তে নন্দকুমার থানার পুলিশ।







