উৎসবের মরশুমে ঘটে গেল একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার দুপুরে সেরকমই ঘটনার সাক্ষী রইল বাংলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি প্রার্থীর শীলভদ্র দত্ত।
গতকাল দুপুরে একাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তারপরেই আগুন ছড়িয়ে পরে কুণ্ডুবাড়ি মোড়ে একটি ঝুপড়ি দোকানে। ক্ষনিকের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় চারদিক। প্রথমদিকে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় আগুন নেভানোর কাজ। পরে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের বাহিনী।
ঘটনায় ভস্মিভূত হয়ে যায় কমপক্ষে ৩টি দোকান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাহত হয় যান চলাচল। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।







