সিঙ্গুরে , ভয়ংকর পথ দুর্ঘটনা ! চালক মারা গেলেন , গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে ! জানা গিয়েছে, এই ভয়ংকর দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন , যিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে , শনিবার ভোরে । সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে , এই ভয়ংকর ঘটনার সূত্রপাত , দুটি ডাম্পারের সংঘর্ষ থেকে । এই সংঘর্ষে , একজন আহত হন । এই দুর্ঘটনার জেরে , বাকি গাড়ি গুলির গতিবেগও কমে যায় । আর তার কিছুক্ষণ পরেই , এই বালি বোঝাই গাড়ি , নিয়ন্ত্রণ হারিয়ে , একটি চলন্ত গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। আর তাতেই গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়ে , আগুন ধরে যায় । গাড়িটি , জাতীয় সড়কের ওপরেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে । রাস্তায় থাকা পুলিশ , তড়িঘড়ি খবর দেয় দমকলে । দমকল এসে , আগুন নেভানোর কাজ শুরু করলেও , শেষ রক্ষা হয়নি চালকের । গাড়ির ভিতর আটকে পড়ায় , অগ্নিদগ্ধ হয়েই চালকের মৃত্যু হয় ।
উল্লেখ্য , ডাম্পারের সংঘর্ষে , যে ব্যক্তির মৃত্যু হয়েছিল , তাকে উদ্ধার করে , সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয় । তবে যে চালক , গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মারা যান, তার পরিচয় এখনও জানা যায়নি।







