খেলাধুলা

আইপিএলে বৈভব সূর্যবংশীকে খেলানো নিয়েই বিতর্ক! রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি

মাত্র ১৫ বছর বয়সেই চলতি আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। Indian Premier League-এর এবারের মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স করে ইতিমধ্যেই ক্রিকেটমহলের নজর কেড়েছেন তিনি। ১০ ম্যাচে একটি দুরন্ত শতরান-সহ মোট ৪০৪ রান করে বর্তমানে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক বৈভব। তাঁর বিস্ফোরক ব্যাটিং ঘিরে ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পাওয়ার জল্পনাও শুরু হয়েছে।

তবে মাঠের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্কে জড়ালেন তরুণ ক্রিকেটার। অভিযোগ, বৈভবকে আইপিএলে খেলানো হলে Rajasthan Royals-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। কর্ণাটকের এক সমাজকর্মী দাবি করেছেন, ১৫ বছরের এক কিশোরকে পেশাদার ক্রিকেটে খেলানো ভারতের শিশুশ্রম আইনের পরিপন্থী। তাঁর দাবি, এই বয়সে বৈভবের মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা, পেশাদার ক্রিকেট নয়। এমনকি ভবিষ্যতে বৈভবকে মাঠে নামানো হলে এফআইআর দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

যদিও আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, শিশুশ্রম আইন মূলত শ্রমনির্ভর পেশার ক্ষেত্রে প্রযোজ্য। খেলাধুলা এবং প্রতিভাভিত্তিক পেশাদার অংশগ্রহণের ক্ষেত্রে সেই আইন সরাসরি কার্যকর হয় কি না, তা স্পষ্ট নয়। ফলে বৈভবকে ঘিরে এই বিতর্ক এখন নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.