লস এঞ্জেলস: চরম উত্তেজনার মধ্যে পড়ল অ্যাটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান (DL446)। লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের বাঁদিকের ইঞ্জিনে আচমকা আগুন ধরে যায়। তৎক্ষণাৎ পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
সূত্রের খবর, আগুন লাগার পরই বিমানের ক্রু সদস্যরা যাত্রীদের সতর্ক করেন এবং জরুরি অবতরণের ঘোষণা করেন। এরপর বিমানটি সফলভাবে লস এঞ্জেলস বিমানবন্দরেই অবতরণ করে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ও বিমানবন্দরের ইমার্জেন্সি পরিষেবা একসঙ্গে তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সবচেয়ে বড় স্বস্তির বিষয়, এই ঘটনার ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী ও ক্রু-সহ সকলেই নিরাপদে রয়েছেন।
এই ঘটনা আবারও প্রমাণ করল, পাইলট ও গ্রাউন্ড স্টাফদের দ্রুত সিদ্ধান্ত এবং প্রশিক্ষণই বড় বিপদ থেকে শতাধিক প্রাণ বাঁচাতে পারে।







