কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর ফের রাজ্যের বুকে রেল দুর্ঘটনা। মঙ্গলবার সকাল বেলায় হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পরে পরেছে বহু যাত্রী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলেছে উদ্ধার অভিযান। এবার উদ্ধার অভিযান শেষে পুনরুদ্ধার শুরু হয়েছে।
গত দুই মাসে ৩ বার রেল দুর্ঘটনা ঘটলো। আজ মালগাড়ির ধাক্কায় ১৮ কামরার ১২৮১০ নম্বরের ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ভয়াবহ রেল দুর্ঘটনায় শিকার হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ৩ জন। অন্যদিকে আহত অবস্থায় রেল হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৩ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের ও আহতের সংখ্যা। অবশেষে হাওড়া থেকে মুম্বাইমুখী ট্রেনে শেষ হলো উদ্ধার অভিযান।
পাশাপাশি ওই ট্রেনে যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেন ও বাসের। ইতিমধ্যেই তোরজোর শুরু হয়েছে যাত্রীদের চক্রধরপুর থেকে স্থানান্তরিত করার উদ্দেশ্যে। দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য তৎপর হয়ে উঠেছে প্রশাসন।
এপ্রসঙ্গে চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, “ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া-মুম্বাই লাইনচ্যুত হয়েছে। সমস্ত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বিশেষ ট্রেন ও বাসে করে চক্রধরপুরে স্থানান্তরিত করা হয়েছে। বিশেষ ট্রেনটি চক্রধরপুর থেকে মুম্বাই পর্যন্ত চলবে বিস্তারিত সময় অনুযায়ী, আহত ব্যক্তিদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং পুনরুদ্ধার চলছে”।






