দেশ

জমি নিয়ে বিবাদই হল কাল! ভাইকে ট্রাক্টরে পিষে মারল দাদা

জমি নিয়ে বিবাদের জেরে ভাইকে ট্রাক্টরে পিষে মারল দাদা।সংঘর্ষে আহত ১০ জন হাসপাতালে চিকিত্‍সাধীন।ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।

বাহাদুর ও আথর দুই ভাই।একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই বাহাদুর সিং ও আথর সিংয়ের পরিবারের মধ্যে গোলমাল চলছিল।বাহাদুরের বাড়ির লোকজন ট্রাক্টর নিয়ে ওই জমিতে পৌঁছয়।তার কিছুক্ষণ পর আথরের বাড়ির লোকেরাও জমিতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের লড়াই বেধে যায়। একে অপরের উপর তারা লাঠি ও পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ে।গ্রামবাসীদের দাবি লড়াইয়ের মধ্যে গুলির আওয়াজও তারা শুনেছেন।

এরমধ্যে আথরের ছেলে নিরপাত মাটিতে পড়ে গেলে বাহাদুরের ছেলে দামোদর ট্রাক্টর চালিয়ে দেয় নিরপাতের উপর।একবার নয়, রাগের চোটে আটবার ট্রাক্টরের চাকা আগু-পিছু করে তুতো ভাই নিরপাতের দেহ দলা পাকিয়ে দেয় অভিযুক্ত।এরপর অভিযুক্ত দামোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে,”পরিবারের অন্য সদস্যরা দামোদরকে থামানোর চেষ্টা করে। কিন্তু দামোদর উন্মত্তের মতো নিরপাতের উপর দিয়ে ট্রাক্টর চালাতে থাকে। নিরপাত নিথর না হয়ে পড়া পর্যন্ত সে থামেনি। দুই পরিবারের এই সংঘর্ষে আহত ১০ জন হাসপাতালে চিকিত্‍সাধীন।

শুধু তাই নয় পুলিশ আরও জানায়, “দিন পাঁচেক আগেও দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছিল। তখন বাহাদুর ও তার ছোট ভাই জনক জখম হয়েছিলেন। তারা আথারের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযুক্তদের তালিকায় ছিলেন আথারের ছেলে নিরপাতও।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.