পুজোর রেশ কাটতে না কাটতেই নুসরত জাহান ও যশ দাশগুপ্ত উড়ে গিয়েছেন মলদ্বীপে। ছেলেকে সঙ্গে নেন নি কিন্তু কোনো খামতি রাখছে না সেলিব্রেশনে। নুসরাত মলদ্বীপের যাত্রা পথের এক ‘ট্র্যানজিশন ভিডিয়ো’ শেয়ার করেছেন। নুসরাত নিজেকে মুড়ে ছিলেন, কমলা রঙের কো-অর্ড সেটে। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন, “যে ধরনের পিকআপ অ্যান্ড ড্রপ সার্ভিস ভাল লাগে আমার। এই ভিডিয়োর সামনে ও পিছনে থাকা হাত যশ দাশগুপ্তের।”
এই অবধি সব কিছু ঠিক ছিল, কিন্তু সেই ভিডিওতে যশ এমন একটি কমেন্ট করেছে যা দেখে নেটিজেনদের একাংশ রেগে গিয়েছে। কিন্তু এমন কি লিখেছিলো যার জন্য নেটিজেন ক্ষেপে গেল ? এমন কি তার করা কমেন্টসকে অশ্লীলও বলেছেন। যশ ওই ভিডিও কমেন্টস গিয়ে লিখেছেন, জানিও যদি তোমার আমার ‘হাতের কাজ’ আরও লাগে। এরকম সার্ভিস দিতে পারলে আমি খুশিই হব।”
যা দেখে অনেকের মনে হয়েছে, এই বিষয়ে যশ কোনো যৌন ইঙ্গিত প্রেরণ করছে নুসরাতকে। দিনের শেষে যতই তারা স্বামী – স্ত্রী হোন, আদতে তারা তো তারকা। তাদেরকে অনেকেই অনুসরণ করেন। সেক্ষেত্রে ‘হ্যান্ড সার্ভিস’ ও চোখ মারার ইমোজি দিয়ে, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন যে আদপে কতটা শালীন তিনি সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
সেই সব যাই হোক না কেন, বর্তমানে তারা নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত। অতীতে একাধিক কারণে নুসরাত ট্রোল্ড হয়েছেন। যেমন মহালয়ার দিন ব্লাউজ শাড়ি পরে ছবি দেওয়ার ফলে কটাক্ষের সম্মুখীন হন নুসরাত। যতই যাই বলুক না কেন তাকে নিয়ে বিতর্কে শেষ নেই।







