কলকাতা

যাদবপুরে চার্চশিট পেশ! রাগিংএর অংশ হিসেবে যৌন নির্যাতন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ ছাত্রের

প্রচণ্ড পরিমাণে মানসিক ও শারীরিক নির্যাতন, আর তা সহ্য না করতে পেরেই আত্মহত্যা। এই আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল হস্টেলের দাদারই।এমনকি ঠান্ডা মাথায় একপ্রকার একজনকে আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া। যাদবপুর হত্যা মামলায় শেষ পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে তা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। যাদবপুর ছাত্রহত্যা মামলায় চার্চশি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে লালবাজার।

প্রসঙ্গত গত আগস্ট মাসের ৯ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়। আবাসিক হস্টেল থেকে পরে মৃত্যুর পর তাঁকে বিবস্ত্র ভাবে উদ্ধার করা হয়। এর পর মৃত ছাত্রের বাবা থানাই খুনের মামলা দায়ের করলে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১২ জন পড়ুয়াকে গ্রেফতার করে যাদের মধ্যে বেশ কয়েকজন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া।

গ্রেফতার করা পড়ুয়াদেড় একাধিকবার জেরা করা হয়। বারবার জিজ্ঞাসাবাদের পর যে তথ্য উঠে আসে তা শুনে সবাই অবাক। ঘটনার দিন ওই ছাত্রের উপর চলে চরম শারীরিক ও মানসিক অত্যাচার। এমনকি ঘটনার দিন তার উপর চলে যৌন নির্যাতন। জামাকাপড় খুলে তাঁকে বিবস্ত্র করে চলে পাশবিক নির্যাতন। একটা সময় সে নিজেকে বাঁচাতে একটা ঘরের মধ্যে লুকিয়ে যায়, সেখান থেকেও তাঁকে টেনে বের করে আনা হয় শুরু হয় আবারও একই নির্যাতন। পালিয়ে যাবার কোন পথ তখন আর তার কাছে ছিলো না , নিজেকে বাঁচাতে তখন আত্মহত্যার পথ বেছে নেই।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৫ ধারা অর্থাৎ নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং পকসো ধারা লাগু হয়েছে। আজকের এই সভ্য সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই অসহনীয় ঘটনা মানুষের মনে বেশ আতঙ্কের চাপ ফেলছে তা বলাই বাহুল্য। আগামীদিনে যাতে এই ঘটনার পুনরাবৃতি না ঘটে সেই দিকেই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ঊর্ধতন কর্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.