ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করেছিল রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব ‘আন্তোনিও গুতেরেস’। সেখানে তিনি প্যালেস্টাইন ও হামাস সংস্থাকে সহানুভূতি দেখিয়ে তার মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন,” এতদিন ধরে চলে আসা এই যুদ্ধ অহেতুক নয়। এবং তিনি আরো বলেন,” ৫৬ বছর শ্বাসরুদ্ধ রাখার পর প্যালেস্টাইন যুদ্ধে করতে বাধ্য হয়েছে”। এর পাশাপাশি গাজা এলাকাকে নিয়েও সহানুভূতি দেখান তিনি।
তার পাল্টা জবাব এ জাতিপুঞ্জের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় ইসরায়েল। গতকাল রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এর কাছ থেকে এরম মন্তব্য শোনার পর তার তীব্র বিরোধিতা করেছিল রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের দূত গিলার্ড ইর্ডান। এই মন্তব্যকে জঘন্যতম মন্তব্য বলেও কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি গুতেরেস কে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি। এরকম মন্তব্যের পর এবার আরো বড় পদক্ষেপ নিল ইসরায়লি সরকার।
ইসরায়লি গণমাধ্যমে গিলার্ড ইর্ডান বলেছেন,”রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের কারণে আমরা রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের ভিসা দেব না। আমরা ইতোমধ্যেই ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।” তিনি আরো বলেন,”ভয়াবহ হামলা’র প্রতিশোধ নিতে কোনো কিছুই ‘নির্বিচারে ফিলিস্তিনের সব জনগণের ওপর হামলার’ ন্যায্যতা দিতে পারে না। একই সঙ্গে গাজায় আমরা ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ প্রত্যক্ষ করছি-এমন মন্তব্য করার কারণে ইসরাইল রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি।”
সব শেষে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব ‘আন্তোনিও গুতেরেস’ কে গিলার্ড কটাক্ষ করে বলেন,”রাষ্ট্রসংঘের মহাসচিব শিশু, নারী ও বয়স্কদের ওপর গণহত্যা চালানো ব্যক্তিদের জন্য যে বোঝাপড়া হাজির করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই- তিনি রাষ্ট্রসংঘের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। আমি তাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই।”







