কলকাতার Writers’ Building— লালদিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক লাল ইমারত শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং বাংলার রাজনৈতিক ইতিহাসের জীবন্ত দলিল। আড়াইশ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক পালাবদলের নীরব সাক্ষী এই ভবন। সম্প্রতি মহাকরণকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, কারণ ভবনটি এখন সেজে উঠেছে গেরুয়া আলোকসজ্জায়।
২০১১ সালে Mamata Banerjee ক্ষমতায় আসার পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর স্থানান্তরিত হয় Nabanna-তে। তারপর থেকেই অনেকটাই ফাঁকা হয়ে যায় রাইটার্সের করিডোর। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে ফের চর্চার কেন্দ্রে এসেছে এই ঐতিহাসিক ভবন।
১৭৭০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ‘রাইটার’ বা কেরানিদের আবাসন হিসেবে টমাস লিয়ন্সের নকশায় তৈরি হয়েছিল এই ভবন। সেই থেকেই নাম হয় ‘রাইটার্স বিল্ডিং’। পরে এটি বাংলার প্রশাসনিক স্নায়ুকেন্দ্রে পরিণত হয়।
এই ভবনের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ১৯৩০ সালের ৮ ডিসেম্বর। Benoy Basu, Badal Gupta এবং Dinesh Gupta ব্রিটিশ অফিসার কর্নেল এন.এস. সিম্পসনকে হত্যা করে ইতিহাস গড়েছিলেন। তাঁদের স্মরণেই ডালহৌসি স্কোয়ারের নাম হয় B.B.D. Bagh।
দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনে Jyoti Basu থেকে Buddhadeb Bhattacharjee— সকলের প্রশাসনিক সিদ্ধান্তের কেন্দ্র ছিল এই ভবন। এখন প্রশ্ন একটাই— ইতিহাসের সেই অলিন্দে কি ফের শুরু হবে বাংলার নতুন প্রশাসনিক অধ্যায়?







