গ্ল্যামার দুনিয়ায় ফের চর্চার কেন্দ্রে মৌনি রয়ের ব্যক্তিগত জীবন। একসময় যাঁদের প্রেমকাহিনি সোশ্যাল মিডিয়ায় ছিল ‘পারফেক্ট কাপল’-এর উদাহরণ, এবার সেই সম্পর্ক নিয়েই উঠছে বিচ্ছেদের জোর গুঞ্জন। কারণ, সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন মৌনী ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার । শুধু তাই নয়, অভিনেত্রীর প্রোফাইল থেকে স্বামীর সঙ্গে থাকা প্রায় সমস্ত ছবিও গায়েব হয়ে গিয়েছে।
২০১৯ সালে দুবাইয়ে প্রথম আলাপ হয়েছিল মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার। ধীরে ধীরে বন্ধুত্ব গড়িয়ে পৌঁছয় প্রেমে। এরপর ২০২২ সালে রাজকীয় আয়োজনে বাঙালি ও মালয়ালি রীতি মেনে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সেই সময় ব্যাপক ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ঘিরেই এখন শুরু হয়েছে জল্পনা। অনুরাগীদের একাংশের দাবি, একে অপরকে আনফলো করা এবং পুরনো ছবি সরিয়ে ফেলা কোনও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মৌনি রায় বা সূরজ নাম্বিয়ার।
অন্যদিকে, পেশাগত জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। নাগিন ধারাবাহিক থেকে শুরু করে ‘ব্রহ্মাস্ত্র’: পার্ট ওয়ান– শিবার মতো বড় প্রজেক্টে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের এই হঠাৎ বদল তাঁর ভক্তদের চিন্তায় ফেলেছে।
বিবাহবিচ্ছেদ নিয়ে নেটদুনিয়া তোলপাড় হলেও, মৌনী রায় বা সূরজ নাম্বিয়ার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। জল্পনা সত্যি কি না, তা কেবল সময়ের অপেক্ষা। তবে সোশ্যাল মিডিয়া থেকে যুগলের একে অপরকে মুছে ফেলার ঘটনাটি কোনো বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল। হঠাৎ এই ছন্দপতনে মৌনীর অগণিত অনুরাগী এখন উদ্বেগের সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছেন।







