ঢ্যাঁড়স শুনলেই অনেকের মুখ ভার! সেই একঘেয়ে ভাজা বা পোস্ত খেতে খেতে বিরক্ত? তাহলে এবার ট্রাই করুন চিংড়ি-ঢ্যাঁড়সের নতুন টুইস্ট। ছোট চিংড়ি, সর্ষে বাটা আর নারকেলের মাখামাখি ঝাল গ্রেভিতে ঢ্যাঁড়স হয়ে উঠবে একেবারে রেস্তোরাঁ-স্টাইল পদ।
ঢেঁড়স চিংড়ি একটি দারুণ বাঙালি ঘরোয়া পদ। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।
কিভাবে বানাবেন? জেনেনিন রান্নার পদ্ধতি:-
ঢেঁড়স ধুয়ে ভালো করে শুকিয়ে মাঝারি টুকরো করে কাটুন।
চিংড়িতে নুন ও হলুদ মেখে হালকা ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে ঢেঁড়স সামান্য ভেজে নিন যাতে লেগে না যায়।
একই কড়াইয়ে পেঁয়াজ ভেজে সরষে ও নারকেল বাটাটা দিন। তারপর,,,,,,
টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষুন।
এবার ভাজা চিংড়ি ও ঢেঁড়স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
কাঁচালঙ্কা দিয়ে ঢেকে ৫–৭ মিনিট রান্না করুন।
তেল ছেড়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এই রান্নার সবচেয়ে বড় ম্যাজিক হল, ঢ্যাঁড়সের পিছল ভাব প্রায় থাকেই না। উপরন্তু সর্ষে-নারকেলের ঝাঁঝালো স্বাদ আর কাঁচালঙ্কার গন্ধ পুরো পদটাকে অন্য মাত্রা দেয়।
শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই রেসিপি। ঢ্যাঁড়সে রয়েছে ফাইবার ও ভিটামিন, আর চিংড়ি যোগায় প্রোটিন ও মিনারেল। গরম ভাতের সঙ্গে এই মাখামাখা পদ হলে আলাদা কিছু আর লাগে না।
রান্নার ছোট্ট টিপস? ঢ্যাঁড়স ধোয়ার পর একদম শুকনো করে নিন, আর চিংড়ি বেশি সময় রান্না করবেন না। তাহলেই বাড়িতেই তৈরি হবে “হোটেল স্টাইল” চিংড়ি-ঢ্যাঁড়স।






