খেলাধুলা

বুভির ছয়ের পরেই মুম্বাইকে মধ্যমা প্রদর্শন ! অশোভন আচরণ করে , শাস্তির মুখে টিম ডেভিড

আরসিবি বনাম মুম্বাই ম্যাচে বলা চলে , বুভানেশ্বরের ছয়টাই জয় এনে দিয়েছিল । আর সেই ছয়ের পরেই এক কান্ড করে বসেন টিম ডেভিড । ম্যাচ চলাকালীন প্রাক্তন দলকে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন আরসিবি তারকা টিম ডেভিড। শেষ পর্যন্ত শাস্তির হাত থেকেও রেহাই পেলেন না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচের শেষ মুহূর্তে বেঙ্গালুরুর ডাগআউটে তাঁকে এই অশোভন আচরণ করতে দেখা যায়। সেই ঘটনার জেরেই বড় শাস্তির মুখে পড়েছেন ডেভিড।

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে আরসিবি এবং প্লে-অফের দিকেও অনেকটাই এগিয়ে গিয়েছে বিরাট কোহলির দল। তবে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের ছক্কায় দল জয়ের খুব কাছে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে আরসিবি ডাগআউট। সেই সময় টিম ডেভিডকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়।

এই ঘটনার জন্য ডেভিডের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর নামে যোগ হয়েছে দু’টি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধির ২.৬ ধারা ভঙ্গ করায় তাঁকে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অশালীন, আপত্তিকর বা অপমানজনক অঙ্গভঙ্গির ক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য হয়। পরে ডেভিড নিজের ভুল স্বীকার করে শাস্তিও মেনে নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.