রাজ্যশিক্ষা

বাড়ল রাজ্যের সরকারি স্কুলগুলির গরমের ছুটির সময়সীমা

ভোট সম্পন্ন হয়েছে । রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটেছে । আর এসবের মাঝেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে । তীব্র গরমের কারণে এখনও স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয়নি। সেই কারণেই গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত ১৪ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে একসঙ্গে।

আগে ঘোষণা করা হয়েছিল, ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমের ছুটি থাকবে। তবে বুধবারের বৈঠকে সেই ছুটির মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন ৩১ মে পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। নির্ধারিত ১৬ মের বদলে স্কুল খুলবে ১ জুন।

এই মুহূর্তে গরম কমার কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতিতে স্কুল খোলা সম্ভব নয়। বুধবার নবান্নে ৪১টি দফতরের আধিকারিক, ৫ জন মন্ত্রী এবং ১৫ জন বিধায়ককে নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। পাশাপাশি গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে উঠে আসে, রাজ্যের তিনটি ক্ষেত্র— শিক্ষা, চলচ্চিত্র শিল্প এবং স্বাস্থ্য পরিষেবায় অস্থিরতা তৈরি হয়েছে। এই বিষয়গুলির দায়িত্ব কয়েকজন বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে স্বপন দাশগুপ্ত এবং ডক্টর শঙ্কর ঘোষকে শিক্ষা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসে আগামী দু’দিনের মধ্যে একটি স্বচ্ছ নির্দেশিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বর্তমান অচলাবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়।

পাশাপাশি স্বাস্থ্য দফতরের বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে শ্বরদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁকে। অন্যদিকে টলিউড ইন্ডাস্ট্রিতে চলা অস্থিরতা মোকাবিলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রুদ্রনীল, হিরণ, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.