জেলা

বিজেপিকে ভোট শিশির অধিকারীর, অভিযোগ তৃণমূলের

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ১৫। বিজেপি পায় ৯টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূল ৮, বিজেপি ৭। খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়। গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গন্ডগোল বেঁধে যায়, বোমাবাজির অভিযোগ ওঠে, শিশির অধিকারের গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয় শিশির অধিকার। সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেন ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করা হবে। সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলাশাসকের দপ্তরের ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। খেজুরি দু’নম্বর পঞ্চায়েত স্থায়ী সমিতি নির্বাচনে ২৪ জন সদস্য অংশগ্রহণ করে। পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য ছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক সাংসদ স্থায়ী সমিতি গঠনে অংশগ্রহণ করে। ৯টা স্থায়ী সমিতি গঠন করেছে বিজেপি। খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক জানান শিশির অধিকারী উন্নয়নের সাথে থেকে আমাদেরই পাশে থেকেছেন।

হাইকোর্টের নির্দেশে খেজুরি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে এসে স্থায়ী সমিতি গঠন করলো বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.