খেলাধুলা

পুজোর ভরা মরসুমে কলকাতাতে আসতে চলেছেন ব্রাজিলও ম্যাজিসিয়ান

বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, কলকাতায় নানান দেশের তারকা ফুটবলার আসতে পারেন। এর আগে পেলে, মারাদোনা, এমিলিয়ানো মার্টিনেজের মতো বড়ো বড়ো তারকা ফুটবলারদের পা পড়েছে কলকাতায়। এখনও পর্যন্ত সুনিশ্চিত হয়নি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন শতদ্রু দত্ত কলকাতায় রোনাল্ডিনহোকে আনার। কিছুদিন আগে শতদ্রু দত্তের মাধ্যমে এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় আসে। এবার চেষ্টা করছেন Ronaldo de Assis Moreira ওরফে Ronaldinho Gaúcho কে আনার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রেস মিটিংয়ে জানিয়েছেন এই উদ্যোগপতি। তিনি (শতদ্রু দত্ত) বলেছেন অনেক জায়গায় অনেক কথা ছড়াচ্ছে কিন্তু এই আমি আপাতত এইটুকুই বলতে পারি রোনালদিনহোর ভাই সঙ্গে আমার কথা হয়েছে। পুজোর আগে রোনাল্দিনহো কলকাতায় আনার কথা হচ্ছে। রবার্তো ডি অ্যাসিস মোরেরা প্রাক্তন ফুটবলার। তিনি রোনাল্দিনহো্র নিজের ভাই। ম্যনেজার তথা এজেন্ট। তার সাথে কথা হয়েছে মূলত শেষ পর্যায়ে শুধু দিনক্ষণ ঠিক করা নিয়ে কথা চলছে। আমি চাইছি ১৬, ১৭, ১৮, অক্টোবর। রোনাল্দিনহো্র কিছু কমিটমেন্ট আছে। আর সেই জন্য এই তারিখ নিয়ে আলোচনা চলছে। আসলে কলকাতায় উৎসবের মেজাজ শুরু হওয়ার আগেই তাঁকে আনার চেষ্টা করছি। তিন দিনের এই সফরে অনেক সূচি থাকতে পারে রোনান্ডিনহোর।

ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবেই যাবেন ব্রাজিলীয়ান তারকা। এবং কিছু সময় তিনি খেলতেও পারেন। নরেন্দ্রপুর গ্রিনপার্ক দূর্গা পূজা মন্ডপে তাঁকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এই ক্লাবে এই বছর fifa World Cup qatar 2022 ফাইনাল যে মাঠে অনুষ্ঠিত হয়েছে ভেনু লুসেইল স্টেডিয়াম। সেই স্টেডিয়াম কে ঘিরেই এই ক্লাবের পূজা মন্ডপ তৈরী করা হয়। আর এই মন্ডপে সবচেয়ে নজর কাড়ার বিষয় লিও মেসির বিশাল এক কাটআউট থাকার কথা আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.