খেলাধুলা

ওড়িশা নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে নিলো মোহনবাগান

আই এস এলের প্রথম ম্যাচে জয় লাভ করে মোহনবাগান সুপার জায়েন্ট। ডুরান্ডের ফাইনাল জিতে নিজেদের সমর্থকদের বিশাল আনন্দ দিয়েছে। সেই আনন্দ লিগের প্রথম ম্যাচে ওড়িশা এফসি কে হারিয়ে নিজের জায়গা বজায় রেখেছে সবুজ মেরুন দলের ছেলেরা।

কিন্তু প্রথমার্ধে ওড়িশা ভালোই টক্কর দিয়ে লড়াই করেছে। শুরুর ৪৫ মিনিটে কোনও দলই গোল পায়নি। ৪২ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ওড়িশার ডিফেন্ডার মোর্তাদা ফল। এরপর দ্বিতীয়ার্ধে গুনে গুনে ৪ টি গোল হজম করে সের্জিও লোবেরার দল। ৪৬ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ও গোলটি করেন সবুজ মেরুনের নতুন তারকা সাহাল আব্দুল সামাদ। ৬৭ মিনিটে গোল করেন ডুরান্ডের হিরো দিমিত্রি পেট্রাটোস। এছাড়াও ৭৯ মিনিটে ম্যাচে আরেকটি গোল করেন লিস্টন কোলাসো। এইটুকুতেই থেমে থাকার দল নয় মোহনবাগান। ৮২ মিনিটে আরও একটি গোল হয় ও সেই গোল করেন দিমিত্রি পেট্রাটোস। এরই সঙ্গে এক ম্যাচে জোড়া গোল করে ও ম্যান অব দ্য ম্যাচ হয় দিমিত্রি পেট্রাটোস। মরশুমের প্রথম ম্যাচ জিতে খুবই আনন্দে সবুজ মেরুনের ভক্তরা। আই এস এলের সঙ্গে লিগশিল্ড জয়ী হওয়ার স্বপ্ন ভক্তদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.