জেলা

১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি

বেলদা: গভীর রাতের অন্ধকারে ছোট হাতি গাড়িতে করে ১১টি গরু নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। বেলদা ১৬ নম্বর জাতীয় সড়কে পুলিশের তৎপরতায় আটক করা হয় গরুবোঝাই গাড়িটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের দিকে যাচ্ছিল ছোট হাতি গাড়িটি। পুলিশের সন্দেহ হওয়ায় জাতীয় সড়কের উপর গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা ১১টি গরু পরিবহণের জন্য প্রয়োজনীয় কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি চালক ও তাঁর সঙ্গী। এরপরই গাড়িসহ ১১টি গরু আটক করে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ধৃতদের দাঁতন আদালতে পেশ করা হয়। গরুগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার জন্য ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এই ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং গরু পরিবহণের উদ্দেশ্য কী ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.