রাজনীতি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, বিস্ফোরক অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার

ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। এবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী Giasuddin Molla। অভিযোগের তির শুধুমাত্র অভিষেকের দিকেই নয়, তৎকালীন অ্যাডিশনাল জোনাল অফিসার মিতুন কুমার দে-র বিরুদ্ধেও।

গিয়াসউদ্দিন মোল্লার দাবি, মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় প্রধান, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের টিকিট বণ্টনে সরাসরি হস্তক্ষেপ করা হত এবং এর নেপথ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় কোটি কোটি টাকার দুর্নীতিও হয়েছে।

এখানেই শেষ নয়। প্রাক্তন মন্ত্রী আরও দাবি করেছেন, এক তৃণমূল কর্মীকে থানার ভিতরে বেধড়ক মারধর করেছিলেন তৎকালীন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। প্রতিবাদ করতে গেলে তাঁকেও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। গিয়াসউদ্দিনের কথায়, বিষয়টি তিনি দলনেত্রী Mamata Banerjee এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, অভিষেক সবকিছু জানতেন এবং তাঁর নির্দেশেই ওই পুলিশ অফিসার কাজ করতেন। এমনকি অল্প সময়ের মধ্যেই মিতুন কুমার দে-র পদোন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

গিয়াসউদ্দিন জানান, এতদিন ভয়ের কারণে মুখ খুলতে পারেননি। তাঁর দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র উপর আস্থা রেখেই তিনি এবার অভিযোগ দায়ের করেছেন।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.