রাজ্য

সরকারি স্কুলের উন্নয়নে বাংলায় চালু ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প, যুক্ত হতে পারবে স্বেচ্ছাসেবী সংস্থাও

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির উন্নয়নে এবার বড় উদ্যোগ নিল স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রীয় সরকারের ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প এবার বাংলাতেও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব জেলায় এই কর্মসূচি কার্যকর করার নির্দেশ পাঠানো হয়েছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানকে স্কুলের উন্নয়নের কাজে যুক্ত করা। শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্সের পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নয়নেও সাহায্য করা যাবে। বেঞ্চ, ফ্যান, কম্পিউটার, ডিজিটাল সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী দেওয়ার সুযোগ থাকবে এই প্রকল্পে। এছাড়াও স্কুল ভবনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজেও সহযোগিতা করা যাবে।

এই কর্মসূচিতে অংশ নিতে স্কুলগুলিকে Vidyanjali Portal-এ UDISE+ কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবে। দীর্ঘদিন পর রাজ্যে এই প্রকল্প চালু হওয়ায় সরকারি স্কুলগুলির উন্নয়নে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে শিক্ষা মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.