সব সময় জামাইদের আদর যত্ন হয়ে থাকে বাড়িতে। ভারতীয় সংস্কৃতিতে অনেক বেশি আদর যত্ন জামাইদের।উত্তর হোক কিংবা দক্ষিণ বা পূর্ব হোক কিংবা পশ্চিম, দেশের প্রতিটা জায়গায় মানুষ নিজেদের বাড়ির জামাইয়ের অনেক বেশি সেবা, যত্ন ও সম্মান করে থাকে।বাড়ির জামাইকে অন্য আত্মীয়দের তুলনায় বেশি সম্মান দেওয়া হয়।
কিন্তু এই এক অবাক করা ঘটনা অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলা থেকে এই ঘটনা এসেছে। এই পরিবার তাদের জামাইকে এমনই আদর যত্ন করেছেন যা আগে কখনো কেউ দেখেনি বা শোনেননি।আসুন জেনেনি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এই পরিবার নিজের জামাইয়ের কিভাবে সেবা-যত্ন করেছে।
ভীমাভারম শহরের একজন ব্যবসায়ী টাটাবর্তি বদ্রী সংক্রান্তি উপলক্ষে তাদের বাড়িতে নিজের জামাই চাওলা পৃথ্বীগুপ্ত (হায়দ্রাবাদ) এবং জন্য হরিকার জন্য ১৭৩ টি খাবারের পদ খাবার ব্যবস্থা করেছিলেন। এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন,“আমার মেয়ে শ্রী হরিকা এবং জামাতা চাওলা পৃথ্বীগুপ্ত কোভিড -১৯ বিধিনিষেধের কারণে গত দুই বছর ধরে আমাদের সাথে দেখা করতে পারেনি।
আর তাই আমরা আমাদের মেয়ে জামাইয়ের সাথে সংক্রান্তি পালন করতেও পারছিলাম না। কিন্তু এই বছর আমরা একসাথে সেলিব্রেট করলাম। আমার স্ত্রী এই সমস্ত খাবারের পদ গুলি তৈরি করার জন্য গত ৪ দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। আর শেষমেষ সংক্রান্তি উপলক্ষ্যে আমরা আমাদের জামাইকে ও মেয়েকে নেমন্তন্ন করি।”
বদ্রীর স্ত্রী সন্ধ্যা বলেন যে “খাবারে পদ হিসেবে ছিল ভাজি, পুরি, করলা, বিভিন্ন ধরনের হালুয়া, পাপড়, আচার, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং গোল সোডা। এই সব ১৭৩ টি পদ আমাদের জামাইয়ের জন্য তৈরি করা হয়েছে। এমন বিশেষভাবে স্বাগত করা দেখে আমাদের কন্যাও অনেক খুশি হয়েছিল। আর সবাই খাবার মজা করে খেয়েছে।” এই ঘটনা প্রথম সামনে এসেছে। এমন ঘটনা শুধু ভারতেই ঘটতে পারে কারণ ভারত বিখ্যাত অতিথি আপ্যায়নের জন্য।







