ক্রাইম

নাবালিকাকে ধর্ষণ: আত্মীয়ের যাবজ্জীবন কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা

পুরুলিয়া: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আত্মীয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। একই সঙ্গে অভিযুক্তকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরের। পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযোগ, বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে পরিবারের এক আত্মীয় মনোজ কুইরি ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় জয়পুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তদন্তভার পড়ে জয়পুর থানার সাব-ইন্সপেক্টর দীপঙ্কর বিশ্বাসের উপর। তদন্তের প্রাথমিক পর্যায়েই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে উপযুক্ত তদন্ত শেষে আদালতে শক্ত চার্জশিট জমা দেয় পুলিশ।

সম্প্রতি মামলার শুনানি শেষে মহামান্য আদালত অভিযুক্ত মনোজ কুইরিকে দোষী সাব্যস্ত করে। আদালতের রায় অনুযায়ী, এক লক্ষ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

এই রায়ে নাবালিকার পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগই ভবিষ্যতে অপরাধ দমনে বড় বার্তা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.