ক্রাইমরাজ্য

ফের একবার উদ্ধার হল ২ কোটি টাকার চোরাই সোনা

ফের একবার বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা উদ্ধার করে এই বিপুল পরিমাণ সোনা। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল জোহাব মালিক, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার খলিতপুর গ্রামের বাসিন্দা। সেনাদের দাবি পেট্রাপোল সীমান্তে ট্রাক চেকিং এর সময় বাংলাদেশ থেকে আসা একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে এই সোনা। এই সোনার আনুমানিক ওজন প্রায়
২ কেজি।

সোনা উদ্ধার আছে নতুন নয়, এর আগেও রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে অন্য দেশ থেকে আনা চোরাই সোনা। সেই রকমই এবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেও উদ্ধার হল প্রায় দু কেজি ওজনের সোনা। বিএসএফ সূত্রে দাবি, পেট্রাপোল এলাকায় ট্রাক চেকিং এর সময় বাংলাদেশ থেকে আসা একটি ট্রাকের উপর তাদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে তাদের হাতে আসে এই সোনা। সোনার ওজন প্রায় ২ কেজি। যার বাজামূল্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার ২৩ টাকা। ইতিমধ্যে অভিযুক্ত আব্দুল কে পেট্রাপোল শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.