শিক্ষা

বদলাচ্ছে পরীক্ষার ধরন, রাজ্যে চালুর পথে জাতীয় শিক্ষানীতি ২০২০

রাজ্যে পালাবদলের পর এবার শিক্ষাক্ষেত্রেও বড় পরিবর্তনের পথে বাংলা। চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি ২০২০ বা NEP 2020। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায়ও একাধিক পরিবর্তন আনার প্রস্তুতি শুরু হয়েছে।

শিক্ষকদের নতুন মূল্যায়ন পদ্ধতি এবং আধুনিক ধাঁচের প্রশ্নপত্র তৈরির বিষয়ে দক্ষ করে তুলতে বিদ্যাসাগর ভবনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার সূচনা করেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রশিক্ষণে শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতির পাশাপাশি প্রশ্নপত্র তৈরির নতুন কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে NEP 2020-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল NCERT-এর অধীনে ‘পরখ’ (PARAKH) মূল্যায়ন ব্যবস্থা। এর পূর্ণরূপ Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic Development। এই ব্যবস্থায় শুধুমাত্র মুখস্থবিদ্যার উপর নির্ভর না করে পড়ুয়াদের জ্ঞান, দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সামগ্রিক বিকাশকে গুরুত্ব দিয়ে মূল্যায়নের উপর জোর দেওয়া হয়।

ফলে আগামী দিনে রাজ্যের স্কুলগুলিতে পরীক্ষা এবং মূল্যায়নের প্রচলিত কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে সেই পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.