জেলা

বজ্রপাত ও সাপের কামড় বিষয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের তথ্য 

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা আগের থেকে অনেক বেশি এবং বজ্রপাতের মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে জানান খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার। ২০২১-২০২২ সালে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। কিন্তু ২০২২-২০২৩ সালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ১১ জন মানুষের। ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার সমাজ সচেতন সম্পর্কে বার্তা প্রদান করেন সাধারণ মানুষের স্বার্থে। তিনি বলেন,সাপে কামড়ালে কোন ওঝার কাছে না গিয়ে স্থানীয় হাসপাতাল এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঘটনা ঘটার সাথে সাথে। অপরদিকে বজ্রপাতের সময় খোলা জায়গায় আশ্রয় না নিয়ে কোন আশ্রয় যোগ্য জায়গায় আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় ইলেকট্রিক তারের কাছ থেকে সরে দাঁড়াতে হবে এবং কোনো জলাশয়ের পাশে থাকা যাবে না। বাড়ির মধ্যে থাকলে বৈদ্যুতিক প্লাগ সব খুলে রাখতে হবে। খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বাবু আরও বলেন, সাধারণ মানুষ যতক্ষণ না নিজেরা সচেতন হচ্ছেন ততক্ষন কোনোভাবেই মৃত্যুর হার কমানো যাবে না বরং বেড়েই যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.