শীতের আমেজ। শীত মানেই নানান উৎসব ও মেলা। এবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বরাগেড়িয়ায় ২০ ফুটের লক্ষী প্রতিমা তৈরী করে তাক লাগালো পূজো উদ্যোক্তারা।
পিংলার প্রত্যন্ত এলাকা বরাগেড়িয়া। গ্রামের মধ্যে আমরা কজনের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে লক্ষী পূজো হয়ে এলেও, বর্তমান বছরে তারা ২০ ফুট উচ্চতার প্রতিমা তৈরী করে ইতিমধ্যে তাক লাগিয়েছে এলাকাবাসীকে।
পূজোকে ঘিরে দিনভর থাকছে নানান অনুষ্ঠানসূচী। ছেলে মেয়েদের নৃত্য, গান সেইসাথে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা। ২০ ফুট উচ্চতার ধন সম্পদের দেবীকে দেখতে ইতিমধ্যে ভীড় জমাচ্ছেন এলাকাবাসী থেকে বাইরের মানুষজন।
পূজো উদ্যোক্তারা জানায়, আগামী দিনে পূজোকে ঘিরে আরোও বিভিন্ন ধরনের চমক থাকবে। আগামীতে পূজো উদ্যোক্তারা কি চমক থাকে তা দেখার অপেক্ষায় অনেকেই।







