রাজ্য

রেল প্রকল্পে গতি আনতে রাজ্যের বড় পদক্ষেপ, গঠিত হল বিশেষ টাস্ক ফোর্স

পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গঠিত এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে মুখ্যসচিব মনোজ অগ্রবালকে। এছাড়াও রাজ্যের বিভিন্ন দফতরের সচিব, স্বরাষ্ট্রসচিব এবং রেলের আধিকারিক-সহ মোট ২০ জন সদস্য থাকবেন এই কমিটিতে।

টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য হল রাজ্যে চলমান ও প্রস্তাবিত রেল প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা এবং বিভিন্ন বাধা দ্রুত দূর করা। জমি অধিগ্রহণ, বিদ্যুৎ সংযোগ, রাস্তা নির্মাণ, প্রশাসনিক অনুমোদন বা অন্যান্য জটিলতার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কমিটি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন দফতর ও রেলের মধ্যে সমন্বয় সাধনের কাজও করবে তারা।

জানা গিয়েছে, প্রতি মাসে অন্তত একবার বৈঠক করে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অতিরিক্ত বৈঠকেরও ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতি সপ্তাহে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতা সফরের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করতে সবরকম সহযোগিতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.