জেলারাজনীতি

শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই সরকার আর কিছুই করতে পারবে না মানুষের জন্য! বিস্ফোরক দাবি সাংসদ নিশিথ প্রামানিকের

আর একমাস,তারপরেই একেবারে পালটে যাবে উত্তরবঙ্গ। এই সরকার আর কিছুই করতে পারবে না মানুষের জন্য,তাই এবার থেকে সেই চিন্তার ভার নিতে চলেছে বিজেপী। আর তারপরেই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আমুল পরিবর্তন হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষায় থাকুন। আজ কোচবিহার বাসষ্ট্যান্ডে এই মন্তব্য করলেন সাংসদ নিশিথ প্রামানিক।

তিনি জানালেন, এবারে বিজেপী বাংলাতে সুসময় ফিরিয়ে আনবে। যেটা তৃণমূল এত বছরে করে উঠতে পারে নি। ডিএ দিতে পারছে না,চাকরী দিতে পারছে না, শুধুমাত্র  ক্লাবগুলিকে খুশী করে চলেছে। কিভাবে উন্নয়ন করতে হবে জানেই না সরকার, তাই বাধ্য হয়েই বিজেপীকে দায়িত্ব নিতে হচ্ছে। নিশিথ প্রামানিক আরো জানান, বিজেপী এই নৈরাজ্যের রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে। আর সেটা হবে সাধারন মানুষের হাত দিয়েই। এই অপদার্থ রাজ্য সরকারের দ্বারা কোন উন্নয়ন কোনমতেই সম্ভব নয় বলে জানালেন নিশিথ প্রামানিক।

তিনি জানালেন একটু সময় লাগবে, তবে বিজেপী বাংলাতে শান্তি ফিরিয়ে আনবে। মানুষের ক্ষোভ বেড়েই চলেছে এই সরকারের বিরুদ্ধে, বিজেপী সেটা ফিরিয়ে আনবে মানুষের বিশ্বাসকে সঙ্গে নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.