অফবিট

কুড়ি হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে এলআইসি, কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত 

 

সুখবর ফের পড়ুয়াদের জন্য। ন্যাশনাল স্কলারশিপ তো ছিলই সারাদেশের পুরুয়াদের জন্য। আরো একধাপ এগিয়ে বৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা করল ভারতীয় জীবন বীমা কর্পোরেশন গোটা দেশের পড়ুয়াদের উচ্চতর শিক্ষার জন্য। এলআইসি তথ্য অনুযায়ী, দেশের কোন পড়ুয়া যদি উচ্চশিক্ষার জন্য যদি আর্থিক অসুবিধা হয় তাহলে এলআইসি তে আবেদন করতে পারে।

 

সংস্থার তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্যই হলো,ছাত্র- ছাত্রী বিশেষ করে পড়ুয়াদের উচ্চতর শিক্ষাস্তরে উন্নিত করাই। অর্থাভাব এর ফলেই দেশের বিভিন্ন পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় তাদের।এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়া ওই সকল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কারা পাবেন এই আর্থিক সুবিধা তাহলে ঝটপট জেনে নেওয়া যায়

এলআইসির তরফে এ বিষয়ে জানানো হয়েছে,

১) মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষ হবার পরে যে সমস্ত পড়ুয়ারা টেকনিক্যাল লাইনে যেতে চাইছে যারা স্নাতক তার পর্যন্ত পড়াশোনা করতে চাইছে তাদের টিউশন ফি বাবদ ২০ হাজার টাকা দেওয়া হবে।

২)ছাড়াও দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ দের জন্য ১৫ হাজার টাকা এবং মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এল আই সির বিদ্যাধান স্কলার শিপের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করা হয় । পাশাপাশি যে সকল পড়ুয়াদের দৃষ্টিহীনতা এবং শ্রবণ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া হবে। যাতে ওই সকল প্রতিবন্ধী পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় আনুসাঙ্গিক সরঞ্জাম ক্রয় করতে পারেন। এক্ষেত্রে শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে অক্ষম এবং সক্ষম সকল পড়ুয়ারা তাদের উচ্চতর শিক্ষা বিশেষ করে কারগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে বিদ্যা অর্জনে পড়াশোনার খরচ বাবদ এই আর্থিক সুবিধা পাবেন।

 

কিভাবে আবেদন করবেন

ছাত্র-ছাত্রীকে এই বিষয়ে এল আই সির (LIC) ওয়েব (www.lic.housing.com) সাইটে গিয়ে আবেদন করতে হবে।প্রথমে আবেদন পত্রটি ডাউন লোড করে তারপ ওই আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে। আবেদন পত্রটি পূরণের করে তা সাবমিট করতে হবে।

 

যোগ্যতা এবং শর্তাবলী

১) অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারী কে আগের পরীক্ষায় ৬০ শতাংশ পেয়ে থাকতে হবে।

৩) এ ক্ষেত্রে ওই শিক্ষার্থী যদি অন্য কোনও বৃত্তি প্রাপক হন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।

৪) আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজারের মধ্যে হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.