খেলাধুলা

বিশ্বকাপের আগেই ভবিষ্যৎবাণী শেহবাগ -এর

নিজস্বসংবাদদাতা: শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ( Icc mens cricket world cup 2023) ৫ অক্টোবর থেকে।
এই টুর্নামেন্টে শুরু হতে এখনও ২ মাস মতো বাকি থাকলেও তার অনেক আগেই শুরু হয়ে গেছে এই টুর্নামেন্টে নিয়ে ভবিষ্যৎবাণী।

কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা আছে কোন দলগুলি খেলবে সেমিফাইনাল। এই নিয়ে মতামত জানান – মুত্তিয়া মুরলীধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, ও মহম্মদ আমিরের মতো কিছু কিংবদন্তি ক্রিকেটারা। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ওপেনার বীরেন্দ্র শেবাগ একটি অনুষ্ঠানে বিশ্বকাপের সেরা দল নিয়ে কিছু মতামত দেন তিনি।

শেবাগ বলেন, বিশ্বকাপে সেমিফাইনালিস্ট হিসেবে উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান উপমহাদেশের বাইরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই ৪টে টিম বেছে নেন শেহবাগ।

ভিরু বলেন, আমায় যদি ৪টে টিম বেছে নিতে হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান। এরাই ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বলে মনে হয় বীরেন্দ্র শেবাগের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অবশ্যই থাকবে কারণ তাদের অসাধারণ পারফরম্যান্স। তার পর ভারত ও পাকিস্তান ও তো কোন দিকে কম যায় না।

আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হয়ে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর। ১০ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ১৪ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচ এইদিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.