রাজ্য

পুলিসের বিরুদ্ধেও এবার জানানো যাবে অভিযোগ, চার সদস্যের কমিটি গঠন নবান্নর

পুলিসের বিরুদ্ধে আম জনতার অভিযোগ দিনদিন ঊর্ধ্বমুখী হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। অতি সক্রিয়তা থেকে নিষ্প্রভ, এছাড়াও ঘুষ নেওয়ার মতো অভিযোগ বর্তমান। এহেন পরিস্থিতেই এবার রাজ্যের কড়া পদক্ষেপ! মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে পুলিসের একাংশের কাজের ভিত্তিতে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। এবার পুলিসের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য চার সদস্যের কমিটি গড়ল নবান্ন।

নবান্ন সূত্রে খবর, কমিটির হেড অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও থাকছেন কমিটিতে। এছাড়া, কমিটির বাকি দুই সদস্য, রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল।

কমিটিটি সাধারণ মানুষের তরফ থেকে পুলিসের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে। ফলত, রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিসের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে প্রথমেই তা নিয়ে হাইকোর্ট বা জেলা আদালতে মামলা করার প্রবণতা হ্রাস পাবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি নবান্নের এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী হকারদের থেকে পুলিসের চাঁদা তোলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জানা গিয়েছে, কলকাতা থেকে জেলা, একাধিক থানার বিরুদ্ধে সাধারন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ আসছে। তারপরই মুখ্যমন্ত্রী কমিটি গড়ার কথা ভাবেন। উক্ত কমিটি গঠন হলে পুলিসের বিরুদ্ধে আদালতে মামলা করার ঘটনা কমবে বলেই মত আইনজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.