কলকাতা শহরে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। এবার সেই দুর্ঘটনার প্রবনতা আটকাতে তৎপর হলো লালবাজার। এবার কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা যানবাহনের গতি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তির তালিকায় উল্লেখ্য করা হয়েছে কোথায় কত গতিতে কোন গাড়ি চালানো হবে।
এই তালিকা বলা হয়েছে ৪০ কিলোমিটার গতি বেগে খিদিরপুরগামী সমস্ত যানবাহন চলবে বেলভেডের রোড থেকে এজেসি বোস রোড ও এজেসি বোস রোডে। একই গতি জারি থাকছে বালিগঞ্জ সার্কুলার রোডের দুই চাকার যান ও হালকা যানের ক্ষেত্রে। দুর্গাপুর ব্রিজের দুই চাকা ও হালকা যানবহন বাদ দিয়ে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও থাকছে একই গতি। এই ব্রিজে ৩০ কিলোমিটার গতিবেগে চালাতে হবে যে কোন দু চাকা ও হালকা যানবাহন।এছাড়াও বালিগঞ্জ সার্কুলার রোডের দুই চাকার যান ও হালকা যানের ক্ষেত্রেও গতি ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত ধার্য থাকছে। এমনকি একই নিয়ম থাকছে জাজেস কোর্ট রোডের যানবাহনের গতিতে। প্রিন্স গোলাম শাহ রোডে ও রাসবিহারী কানেক্টরের রাস্তার ক্ষেত্রেও নিয়মের কোন বদল হচ্ছে না। গতির মাত্রা সীমায় কোন বদল হচ্ছে না উত্তম কুমার সরণিতে দুই চাকা ও হালকা যানের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে ৩৫ কিলোমিটার গতিবেগ বেধে দেওয়া হয়েছে।
অন্যদিকে বনমালী নস্কর রোড ও উপেন ব্যানার্জি রোডে দুই চাকার যান ও হালকা যানবহনের গতি সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিমি। এমনকি একই গতি থাকছে রাজডাঙা মেইন রোডে, কালীতলা জীবনতলা রোডে, পোলেরহাট-শ্যামনগর রোডে, বকুল বিহারি চ্যাটার্জি রোডে ও বালিগাদা চন্দনেশ্বর রোডে। সোনারপুর ঘটকপুকুর রোডে ও ঘটকপুকুর লাউহাটি রোডে থাকলে ৩৫ কিলোমিটার গতিবেগ। বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডে সমস্ত যানবহনের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ কিমি।







