সোমবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের হাট শিমলা পথের সাথী- তে সোনাঝুরি হাটের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাট চলবে আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের তরফে জানা যায় এই বছর ৫২ জন শিল্পী তাদের বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে সোনাঝুরি হাটে হাজির হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের মাদুর, কুচবিহারের শীতলপাটি, বীরভূমের ডোকরার হাতের তৈরি গয়না, শান্তিপুর ফুলিয়ার তাঁত শাড়ি, বিভিন্ন রকম হ্যান্ড পেইন্ট টি শার্ট সহ একাধিক হস্তশিল্পদের সম্ভার।
সোনাঝুড়ি হাটে উপস্থিত ছিলেন, পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক খাদ্য কর্মাধ্যক্ষ বিকাশ বসাক, একই সাথে সোনাঝুরি হাটের মূল উদ্যোক্তা তথা প্রতিষ্ঠাতা রাজশ্রী দাস সহ বিশিষ্ট জনেরা।







