দেশ

দিল্লিতে রঙের কারখানায় আগুন! মৃত ১১ জন

মৃত্যু হল ১১জন শ্রমিকের একটি রঙের কারখানায় আগুন লেগে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিল্লির আলিপুরে দয়ালপুর মার্কেটে। প্রায় চার ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায়। মৃতদেহ গুলি শণাক্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কি কারণে আগুনটা লেগেছে।

দমকল সূত্রে খবর, আচমকা আগুন লেগে যায় দয়ালপুর মার্কেটে বৃহস্পতিবার দিন। আর এই খবর পৌঁছায় দমকলের কাছে বিকেল ৫:৩০টা নাগাদ। এর কিছুক্ষন পর ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়। রাত ৯টা নাগাদ প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি করা হত। সম্পূর্ণ ভাবে দাহ্য পদার্থ মজুত ছিল কারখানায়। রাত পর্যন্ত জানা যায়নি কি কারণে আগুনটা লেগেছে, তদন্ত চলছে। সূত্রের খবর, যে ১১জন মারা গিয়েছেন তারা সকলেই শ্রমিক ছিলেন ওই কারখানার। ঝলসে যাওয়া দেহ গুলিকে শণাক্ত করার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.