ফের ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশীদের তাণ্ডব ! তাতেই জখম এক বিএসএফ জওয়ান। বাংলাদেশী দুষ্কৃতী বিএসএফ জওয়ানের আঙ্গুল কেটে নিয়েছে বলে খবর । সেই বাংলাদেশী দুষ্কৃতিকে আটকও করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনা উত্তর দিনাজপুরের । এক বাংলাদেশী দুষ্কৃতী সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে চাষের জমি থেকে ফসল কাটার চেষ্টা করে । সেই সময় অনুপ্রবেশকারী দুষ্কৃতিকে জিরো পয়েন্টের বাইরে চলে যেতে বলা হলে, তিনি বিএসএফ এর ওপর চড়াও হন । বিএসএফ গুলি না চালালেও , ধারালো অস্ত্র দিয়ে বিএসএফের ওপর প্রহর করে ওই দুষ্কৃতী । দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে বিএসএফ জওয়ানের আঙ্গুল কেটে যায় বলে খবর । আহত বিএসএফ জওয়ানকে তড়িঘড়ি ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে । পরে তাকে নিয়ে যাওয়া হয় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গেছে, ধৃত বাংলাদেশিকেও বিএসএফ ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । অনুপ্রবেশ করে ওপার বাংলা থেকে এপারে কিছু বাংলাদেশী ফসল কাটতে এসেছিলেন বলে খবর । তাদের ওপর বিএসএফ লাঠি চার্জ করায় বাকি বাংলাদেশিরা ওদেশে পালিয়ে গেলেও একজন এপারে ধরা পড়ে যায়।







