ক্রাইমজেলা

নিজেকে কেন্দ্র সরকারি আধিকারিক পরিচয় দিয়ে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সৌরভ কুমার!

নিজেকে কেন্দ্র সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সৌরভ কুমার। বাজেয়াপ্ত ধৃতের চারচাকা গাড়ি(গাড়িতে লেখা রয়েছে Government of India) ও উদ্ধার ভুয়ো একাধিক নথি।

2022 থেকে যাত্রাগাছি সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন নিউ টাউন যাত্রাগাছির বাসিন্দা দিপালী মন্ডল। স্বামী তরণী মন্ডলকে(প্রতিবন্ধী) ব্যাংকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছ থেকে ধাপে ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চায় অভিযোগকারীণী। এরপরই যাত্রাগাছি ওই মহিলার বাড়িতে গিয়ে প্রান নাসের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে। এই ঘটনার পর নিউটাউন থানার দ্বারস্থ হয় পরিচারিকা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নিউ টাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি। গাড়িতে লেখা আছে Government of India, এছাড়াও উদ্ধার হয় একাধিক ভূ-নথি। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, মারধোর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউ টাউন থানার পুলিশ। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.