কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রাও রয়েছেন। শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তিন ভাই,মনীশ বড় ছিলেন। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকেই ভিড় জমিয়েছেন মনীশদের বাড়িতে। মনীশের ভাই বিনীত বলেন,”কাল বিকেলেই খবরটা পাই। তাদের কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি।”শোকে মর্মাহত মনীশের বাবা-মা। কান্নায় ভেঙে পড়েছেন তারা।
Read Next
November 26, 2026
পাসপোর্টে তথ্যগত অসঙ্গতি, সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি! নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন
November 26, 2026
উপত্যকায় ‘বন্দে মাতরম’ ঝড়: সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বাজানোয় ধর্মের সংঘাত! পাল্টা তোপ জাতীয়তাবাদী মহলের
November 26, 2026
ডিসেম্বরে সংসদের বিশেষ অধিবেশন? বিদেশ সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় মন্ত্রীদের, জল্পনা তুঙ্গে
November 26, 2026
সংবিধান রক্ষার স্লোগানেই বিরোধীদের নিশানা মোদির, ওবিসি সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে তোপ**
November 25, 2026
“দু’জনের টেবিল, একজনের চেয়ার”—রীতেশ-জেনেলিয়ার ছবি শেয়ার করে ফের বিতর্কে রাহুল গান্ধী!
November 25, 2026
শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও অন্ধকারেই দীপাথুন
Related Articles
Check Also
Close






