চাকরি

সিভিক ভলান্টিয়ারদের চাকরিতে অনিশ্চয়তা? ৯০ দিনের মধ্যে যোগ্যতা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ ও কর্মদক্ষতা খতিয়ে দেখতে বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র দফতর। আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা যাচাই এবং কর্মক্ষমতার মূল্যায়ন সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার পর যাঁদের নিয়োগ বা কাজ নিয়ে প্রশ্ন উঠবে, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকায় চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলি হল— শারীরিক সক্ষমতা ও কাজের মান, নিয়োগ বা বদলিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখা এবং গত দু’বছরের কাজের রেকর্ড। এই সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, অতীতে বহু ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। তাঁর দাবি, অনেক কর্মীর ক্ষেত্রে শারীরিক সক্ষমতা ও যোগ্যতার বিষয়টি গুরুত্ব পায়নি এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সংখ্যক কর্মী নিয়োগ হওয়ায় কাজের ক্ষেত্রেও অনিয়ম দেখা গিয়েছে।

উল্লেখ্য, বাজেট অধিবেশন-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীও সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতির কথা তুলে ধরে বড় ধরনের পর্যালোচনার ইঙ্গিত দিয়েছিলেন। প্রশাসনিক মহলের একাংশের মতে, স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিক নির্দেশ সেই প্রক্রিয়াকেই আরও জোরদার করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.