রাজনীতি

ফিল্ম ক্যারিয়ার ব্যর্থ, তাই রাজনীতিতে আক্ষেপ মেটাচ্ছে” হিরণকে কটাক্ষ দেবের।

ঘাটাল লোকসভা নিঃসন্দেহে দুই টলিউড তারকার মহারণ। চব্বিশের লোকসভা ভোট টানটান উত্তেজনা। এই ঘাটাল এলাকা টলিউড তারকা তৃণমূলের প্রার্থী দেবের গড় বলে পরিচিত। সেখানেই বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । সুবুজ ঘাসে কোমল চাষে মরিয়া বিরোধী প্রার্থী। টলিউড দুই তারকার এবার সম্মুখ সমরে এবার প্রেক্ষা গৃহ নয় ,তাঁদের টার্গেট ঘাটাল লোকসভা কেন্দ্র।
বারবার কটাক্ষ করেছে দেবকে ,প্রতিবারই হাসি মুখে এড়িয়ে গিয়েছেন দেব। কিন্তু এবার হিরণের

“ব্যর্থ ফিল্ম ক্যারিয়ার” বলে তোপ টলিউড সুপারস্টারের ।
বেশ কয়েক বছর ধরেই সিনেমার পর্দায় তাঁকে দেখা যায়নি,সিনেমা জগৎ হেকে বিরতি অনেক দিনের। শেষমেশ একুশের বিধানসভা নির্বাচনে দলবদলে রাজনৈতিক কেরিয়ারে কপাল খোলে খড়গপুরেরে তারকা বিধায়কের। অন্যদিকে দেব দাপিয়ে যেমন করছে ছবি পাশাপাশি রাজনীতির ময়দান তার চেনা ।
দু-দুবার দেব ঘাটালের সাংসদ। তবে বারংবার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়ের আক্রমণে সম্ভবত বেজায় বিরক্ত হয়েছেন এবার তিনি। তাই প্রতিপক্ষের ব্যর্থ ফিল্মি ক্যারিয়ার নিয়ে কথা বলতেও পিছপা হলেন না।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দেব। তাঁর মন্তব্য, “হিরণের কোথাও একটা সমস্যা আছে। ও আমার থেকে একটু সিনিয়র হতে পারে, তবে টলিউডে আমাদের দুজনের ক্যারিয়ার সম্ভবত একসঙ্গে শুরু হয়েছিল। আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছি। ও হয়ত পৌঁছতে পারেনি। সেই আক্ষেপটাই এখন মেটাচ্ছে।”
নিত্যদিন দেবের প্রচারে জন-অরণ্য । তিনি তারকা দেব নন ঘাটালের ঘরের ছেলে হয়ে উঠেছেন। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার কাছে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনোরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে খোশমেজাজে দাপিয়ে প্রচার চালাচ্ছেন দেব। অনুরাগীরা বলছেন, আসল ‘খেলা হবে’ ঘাটালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.