Uncategorizedবিনোদন

কেক কেটে, গান গেয়ে জন্মদিন’ পালন অপরাজিতা আঢ্যর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি

২২ ফেব্রুয়ারি ২০২৪-এ ৪৬ বছর পা দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।৪৬ -এ পা দিলেও তবে এখনও তিনি যেন ‘স্যুইট সিক্সটিন’। বিশেষ দিনটি তিনি ঘরোয়া ভাবেই সেলিব্রেশন করলেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বাংলা ধারাবাহিকে তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। কখনও লক্ষ্মী কাকিমা তো কখনও আবার কোজাগরী হয়ে ছোট পর্দার প্রতিটি দর্শকের মনরঞ্জন করেন। এই মুহূর্তে জল থই থই ভালোবাসায় কোজাগরীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য।

২২ ফেব্রুয়ারি জন্মদিন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেত্রী এদিন রাত ১২টা বাজার খানিক পরই পোস্ট করলেন তাঁর ঘরোয়া জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও। ক্যাপশনে লিখলেন ‘অন্য স্বাদের জন্মদিন’। হ্যাপি বার্থডে লেখা বেলুনের সঙ্গে এমনি বেলুন দিয়ে সাজানো ঘর। প্রথম ছবিতেই পোজ দিলেন কেক হাতে নিয়ে। তারপরে একটি ভিডিওয় কেক কাটতে দেখা গেল তাঁকে। নেপথ্যে ও নিজের কণ্ঠে শোনা গেল ‘আগুনের পরশমণি’। কেক কেটে সকলকে খাইয়ে ফের পোজ। অভিনেত্রীর পরনে সাদা কুর্তি, কালো স্টোল দেখা গেল। দেখা মিলল অভিনেত্রীর স্বামী অতনু হাজরার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.