খেলাধুলা

সেঞ্চুরির পরে বিপাকে পৃথ্বী, জরিমানার আদেশ আদালতের

একসময়ের অন্যতম সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় ছিলেন পৃথ্বী শ’। সময়ের পলিতে অনিয়মিত ও উৎশৃঙ্খল জীবন যাপনে ভারতীয় দলে জায়গা হারান “নেক্সট মাস্টার ব্লাস্টার”। বর্তমানে নিজের অস্তিত্বকে আবার প্রমাণ করতে মুম্বাইয়ের বদলে মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলে সেঞ্চুরি করে হুঙ্কার দেন তিনি শেষ হয়ে জাননি। এর মধ্যেই পুরোনো ঘটনা মাথাচাড়া দিয়ে উঠলো পৃথ্বী শ’র বিরুদ্ধে। ২০২৩ সালে এই ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। মামলায় পৃথ্বীকে বহুবার তলব করা হলেও কোনো উত্তর দিচ্ছিলেন না তিনি। তাই ১০০ টাকা জরিমানা দিয়ে আবারও তাকে সুযোগ দিয়েছে আদালত।

ঘটনার সূত্রপাত হয় একটি সেলফি নিয়ে। গিল সেলফি তুলতে চাইলে পৃথ্বী বাধা দেয়। মেজাজ হারিয়ে তিনি গাড়ির কাঁচ ভেঙে লাঠি হাতে পৃথ্বীর উপর চড়াও হন, এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপর পৃথ্বীর সাথে থাকা বন্ধুর অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বপ্না ও তার সঙ্গীদের। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিন পেয়েছিলেন স্বপ্না। জামিন পাওয়ার পরই পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে ২০২৪-এর এপ্রিলে দিনদোশী সেশনস কোর্টে ফৌজদারি তদন্তের আবেদন করেন তিনি। মামলায় দায়রা আদালত পৃথ্বীর বিরুদ্ধে জেলা শুধু পুলিশকে প্রাথমিক তদন্ত করতে আদেশ দিয়েছিল, এফআইয়ার করতে নিষেধ করেছিল। এই জরিমানার পর পৃথ্বী কি করেন সেটাই দেখার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.