অফবিট

যদি হঠাৎ এক সেকেন্ডের জন্য থেমে যায় পৃথিবী! কী অপেক্ষা করছে মানবজাতির জন্য? জানলে চমকে উঠবেন

নিজ অক্ষে অবিরাম ঘুরে চলেছে পৃথিবী—যা প্রতি ঘণ্টায় প্রায় ১,৬৭০ কিলোমিটার বেগে। এই গতিই আমাদের দিন-রাতের চক্র তৈরি করে। কিন্তু ভাবুন তো, যদি হঠাৎ করেই এই ঘূর্ণন থেমে যায় মাত্র এক সেকেন্ডের জন্য? তাহলে কি হবে?বিজ্ঞান বলছে, এর পরিণতি হতে পারে সম্পূর্ণ ধ্বংসাত্মক।

বিজ্ঞান অনুযায়ী, বিশেষ করে নিউটাউন এর জড়তার সূত্র বলছে, পৃথিবী থেমে গেলে এর উপর থাকা সবকিছু কিন্তু একই গতিতে চলতে থাকবে। অর্থাৎ মানুষ, ভবন, যানবাহন—সবই পূর্ব দিকে ছিটকে পড়বে প্রচণ্ড বেগে, যেন এক বিশাল ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটেছে।

প্রলয়ের ঢেউ ও ঝড়ের তাণ্ডব :

ঘূর্ণন হঠাৎ থেমে গেলে সমুদ্রের জল তার গতিশক্তি বজায় রেখে স্থলভাগের দিকে ধেয়ে আসবে। এর ফলে সৃষ্টি হতে পারে কয়েকশো মিটার উঁচু মেগা সুনামি, যা মুহূর্তের মধ্যে উপকূলবর্তী শহরগুলোকে গ্রাস করবে। পাশাপাশি বায়ুমণ্ডলের বাতাসও প্রবল গতিতে ছুটতে শুরু করবে—শব্দের গতিকেও ছাড়িয়ে যেতে পারে সেই বেগ। ফলে ভেঙে পড়বে বড় বড় অট্টালিকা, উপড়ে পড়বে গাছপালা, আর ঘর্ষণের তাপে ছড়াতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ভূমিকম্পে কেঁপে উঠবে গোটা পৃথিবী :

এই আকস্মিক পরিবর্তনে পৃথিবীর ভেতরের টেকটোনিক প্লেটগুলোর ওপর তীব্র চাপ পড়বে। ফলে শুরু হতে পারে একাধিক শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এর ফলে সূর্য থেকে আসা ক্ষতিকর মহাজাগতিক রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে প্রবেশ করে অবশিষ্ট জীবকূলের অস্তিত্ব সংকটে ফেলবে।

বিজ্ঞানীদের মতে, এই ধরনের ঘটনার ফলে পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে। এমনকি বেঁচে থাকাদের জন্যও পরিস্থিতি হবে অত্যন্ত প্রতিকূল।

তবে বাস্তবে এমন ঘটনার সম্ভাবনা প্রায় শূন্য। তাই আপাতত নিশ্চিন্ত থাকা যায়—পৃথিবী তার নিজস্ব গতিতেই ঘুরে চলবে, আর আমরা স্বাভাবিক জীবনই কাটাতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.