রাজনীতি

প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির বিষয়ে কোনো সম্মানহানিকর মন্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী ! নির্দেশ আদালতের

প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির বিষয়ে কোনো সম্মানহানিকর মন্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী ! এমনই নির্দেশ আলিপুর আদালতের । বিচারক সোমনাথ কুন্ডু জানিয়েছেন , কোনো মুদ্রিত মাধ্যম , ইলেকট্রনিক মাধ্যম বা কোনো সামাজিক মাধ্যমে মৌখিক বা লিখিত , কোনো ভাবেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সম্মানহানিকর কোনো মন্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী। আগামী ১৯ আগষ্ট পর্যন্ত জারি থাকবে , এই নির্দেশিকা ।

অভিযোগ , গত ২৬ জুন বিজেপির রাজ্য কার্যালয়ে , একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । যেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি , সরকারি অর্থের অপব্যবহার , নির্বাচন, ভোট পরবর্তী হিংসা ইত্যাদি নানান কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন । এমনকি তাকে প্রতারক বলেও ইঙ্গিত করেন তিনি ।

এই সাংবাদিক সম্মেলনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে । কিন্তু এই সম্মেলনে শুভেন্দুর বক্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক । তার দাবি শুভেন্দু অধিকারীর বক্তব্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত । তার কথায় , রাজনৈতিক ক্ষতিসাধনের জন্য , শুভেন্দু এই মন্তব্য করেছে । এমনকি অভিষেক ক্ষতিপূরণেরও দাবী করেন মানহানির অভিযোগ তুলে । তারপরেই শুভেন্দুকে এই নির্দেশ আদালতের । ১৯ আগষ্ট পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ । তারপর হবে মামলার পরবর্তী শুনানি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.