রাজনীতি

মমতার মন্তব্যেই অভিমান? সব পদ থেকে ইস্তফা কারণ জানালেন চন্দ্রিমা

গত ৩ জুন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু ঠিক এক মাসের মধ্যেই শনিবার সেই পদ-সহ দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন। এরপরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দলের পাশে থাকা, নিয়মিত কালীঘাট এবং তৃণমূল ভবনে যাতায়াত করা এই প্রবীণ নেত্রীর হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ, তা নিয়েই প্রশ্ন উঠছে।

উল্লেখযোগ্যভাবে, পদত্যাগের মাত্র একদিন আগেও, অর্থাৎ শুক্রবার, তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতারাও সেখানে যান। পরে চন্দ্রিমা ভবন থেকে বেরিয়ে আসেন। আর তার পরের দিনই তিনি সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন। ফলে এই অল্প সময়ের ব্যবধানে কী ঘটেছিল, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমি সবসময় দলের প্রতি আনুগত্য বজায় রাখার চেষ্টা করেছি। নিজের দায়িত্ব পালনে কোথাও কোনও ঘাটতি ছিল বলে আমার মনে হয় না। কিন্তু যখন দেখলাম, সেই আনুগত্য নিয়েই প্রশ্ন উঠছে, তখন এই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল তৃণমূল ভবনে যা ঘটেছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাকে বলেন, ‘ভবনটা ওদের হাতে তুলে দিলে?’ অথচ আমি কাউকে ভবনের দায়িত্ব দিইনি। আমি যতক্ষণ সেখানে ছিলাম, সবকিছু স্বাভাবিক ছিল। কেউ আমার কাছে আসেনি, তাঁদের সঙ্গে আমার কোনও সাক্ষাৎও হয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.