গত বুধবার ব্যাস্ততম বর্ধমান ষ্টেশানের ২ ও ৩ নং প্লাটফর্মের মাঝখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। আর তাতেই বেশ কয়েকজন আহত হলেও, মারা গিয়েছে ৩ জন মানুষ। যাদের নাম মাফিজা খাতুন(৩৫), ক্রান্তি বাহাদুর(১৬), সোনারাম টুডু(৩৫). মৃতদের পরিবারকে এবার আর্থিক সাহায্য ঘোষনা করলো রেল দফতর। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষনা করেছে রেল দফতর।
উল্লেখ্য গত বুধবার বর্ধমান ষ্টেশানের এই দূর্ঘটনায় আহত হয়েছিলো একাধিক ব্যাক্তি, যাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিলো বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।







