শিক্ষা

রাজ্যের হাজার হাজার প্রাইমারি স্কুলে পড়ুয়া সংকট, বড় পদক্ষেপে কেন্দ্র-রাজ্য

রাজ্যের প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য ও কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের বহু প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। বর্তমানে রাজ্যে ১৩,১৮৬টি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০-এরও কম। এর মধ্যে ৪,৫৬৪টি স্কুলে পড়ুয়া রয়েছে ১৫ জনেরও নিচে। পাশাপাশি, ৫,৩০৯টি স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে শিক্ষাদান চলছে, যা শিক্ষা ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে বলে সূত্রের খবর। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কেন্দ্রও উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে দুর্বল পরিকাঠামো ও শিক্ষক সংকটে ভোগা স্কুলগুলির উন্নয়নে একটি যৌথ রোডম্যাপ তৈরি করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট মোকাবিলা এবং পড়ুয়া সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হতে পারে। কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে ডাবল ইঞ্জিন সরকারের নীতির আওতায় এই স্কুলগুলিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এখন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার মান কতটা উন্নত হয়, সেদিকেই নজর শিক্ষা মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.